সম্প্রতি 'ইন্ডিয়ান এক্সপ্রেস' বিবাহিত জীবনে পুরুষের যৌন চাহিদা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। এক সমীক্ষায় বিষয়টি প্রমাণিত হয়েছে যে - পুরুষের দীর্ঘদিনের যৌন চাহিদা যেমনটা থাকে, বিয়ের পরও তা পাল্টায় না। আসুন এ বিষয়ে গবেষনার বিষয় বস্তুর দিকে তাকাই।
যৌনতায় পুরুষের দীর্ঘদিনের যে চাহিদা ও আকাঙ্ক্ষা থাকে, বিয়ের পরেও তা পাল্টায় না। ফলে বিয়ের পর অনেক পুরুষই এ বিষয়টিতে অবাক হয়। সমীক্ষায় জানা গেছে, যৌনতার এ বিষয়টি নিয়ে পুরুষ সাধারণত তাদের বন্ধু-বান্ধব বা স্ত্রীর সঙ্গে আলোচনা করে না।
ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের গবেষক সারা ডিয়েফেনডর্ফ বলেন, ‘যৌনতার ক্ষেত্রে শুদ্ধতা ও অনাকাঙ্ক্ষিত যৌনাচার এড়িয়ে চলা নারীর দৃষ্টিতে বিয়ের আগের অন্যতম প্রতিজ্ঞা। কিন্তু বিষয়টি আমি পুরুষের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে চাই।’
কিন্তু এরপর বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সারা দেখেন, পুরুষ যৌনতার ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত প্রলোভন এড়িয়ে চলতে সমস্যার সম্মুখীন হয়। এ গবেষণায় তিনি ১৫ জন কমবয়সি পুরুষকে অন্তর্ভুক্ত করেন। গবেষণার ফলাফল ১৭ আগস্ট অ্যামেরিকান সোসিওলজি অ্যাসোসিয়েশনের বার্ষিক মিটিংয়ে উপস্থাপিত হয়েছে।
